ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শ্রীপুরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০১:৪০:১১ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ১৩৫ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে বরমী ইউনিয়নের কাইতপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী আসাদের বিরুদ্ধে এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । ৫ আগস্ট মঙ্গলবার দুপুরে শ্রীপুর টু বরমী আঞ্চলিক সড়কে পাশে কাইতপাড়া বিক্ষোভ মিছিল করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে আসাদ এর তার পরিবারের লোকজন এলাকায় প্রকাশ্যে গাঁজা ও ইয়াবা বিক্রি করে আসছেন। আগে তাঁরা কিছুটা গোপনে এ ব্যবসা চালালেও মাস কয়েক দিন হলো প্রকাশ্যেই সব করছেন। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মাদকসেবীরা মোটরসাইকেল নিয়ে এখানে আসে। বিকেল থেকে এদের আনাগোনা বাড়ে। প্রতিদিন বিকেলে এখানে মাদকসেবীদের অর্ধশতাধিক যুবক মোটরসাইকেল অটোরিকশা নিয়ে এসে মাদক নিয়ে যায়। এদের অত্যাচারে নারী, শিশুসহ সাধারণ মানুষের পথচলাই কঠিন হয়ে পড়ে। বিশেষ করে নারী ও ছাত্রীরা প্রায়ই এদের দ্বারা উত্ত্যক্ত হয়। মাদকসেবীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী গত ৪ আগস্ট সোমবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী আসাদ কে এলাকাবাসী ধরে আটক করে শ্রীপুর মডেল থানায় সোপর্দ করেছেন।
বরমী ইউনিয়ন বিএনপি নেতা এমদাদ , সেলিম জুনায়েদ সহ ২৯ থেকে ৩০ জন এলাকাবাসী বলেন, পাঁচ-ছয়জন মাদক ব্যবসায়ীর কারণে এলাকায় মানসম্মান নিয়ে বাস করাই কঠিন হয়ে গেছে। মাদক ব্যবসায়ী আসাদ এর আগেও দুই তিনবার মাদক সহ গ্ৰেপ্তার হয়ে জেল খেটেছেন। তার নামে কয়েকটি মাদক মামলা রয়েছে।
শ্রীপুর মডেল থানার (ওসি)মহাম্মদ আব্দুল বারিক বলেন, এক মাসে ওই এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার পরেও ওই এলাকায় মাদকবিরোধী অভিযান।
আরও পড়ুন:


















