ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শ্রীবরদীতে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

ঝিনাইগাতী শেরপুর:
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৩১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৩ বার পঠিত

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। মঙ্গলবার (২সেপ্টেম্বর) সকালে সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে বিশেষ টহল দল অভিযান চালায়। এসময় অভিনব কৌশলে ভারতীয় শাড়ি ও কসমেটিকস পাচারের চেষ্টা করা হলে ৪৫০ পিস ভারতীয় শাড়ি এবং ৫০০ পিস পন্ডস ফেসওয়াশ জব্দ করা হয়। আটককৃত মালামালের বাজার মূল্য ২৪লাখ টাকা।
অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, বলেন, “সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। আমরা দিনরাত ২৪ ঘণ্টা সজাগ থেকে দায়িত্ব পালন করছি। মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আরও পড়ুন:


















