ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১০ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
সংবাদ সম্মেলন করে স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ ঘোষণা

রাজু আহমেদ, রাজবাড়ী :
- সর্বশেষ পরিমার্জন: ১১:১৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ৩১ বার পঠিত

‘শেখ হাসিনা দেশ ত্যাগ এর কারনে’ দলীয় পদ থেকে পদত্যাগ করলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সংবাদ সম্মেলন করে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন সোহাগ মিয়া ।
রোববার (২৩ নভেম্বর ) দুপুরে নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন তিনি।
এ সময় তিনি বলেন,আমার মূল পেশা সংবাদ কর্মী। আমি দৈনিক সকালের সময়, দৈনিক বাঙালি খবর, দূরবীন নিউজ, রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ প্রতিনিধি হয়ে কাজ করেছি। বর্তমান সাংবাদিক পেশায় আমার মূল পেশা। তবে অল্প কিছুদিন রাজনীতির সঙ্গে জড়িত আছি। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গোয়ালন্দের ছাত্রদের পক্ষে ব্যাপক ভিডিও নিউজ কাভার করেছি। ২০২৪ সালে ৫ ই আগষ্ট শেখ হাসিনার করুন পতন ঘটে। এরপর আত্মীয়-স্বজন ও বন্ধুদের সাথে আলোচনা করে। আমি স্বৈরাচারী শেখ হাসিনার দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের গোয়ালন্দ উপজেলা শাখার প্রচার সম্পাদক থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেই।
সোহাগ মিয়া আরো বলেন, হাজার হাজার নেতাকর্মী রেখে শেখ হাসিনার দেশত্যাগের কারণে আমি আমার সব পথ থেকে পদত্যাগ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। এ সময় বিভিন্ন সাংবাদিকবৃন্দ ও তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।


















