ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সংস্কার ও শহীদদের বিচারের দাবি ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ: মাসুদ সাঈদী

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ৪০ বার পঠিত
পিরোজপুর অফিস::
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও শহীদ পরিবারের সদস্য মাসুদ সাঈদী বলেছেন, “এদেশে নির্বাচন হতে হলে তার আগে চাই রাজনৈতিক সংস্কার, জুলাই শহীদদের হত্যার বিচার এবং মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দেওয়া রায়ের দায়ে দোষী বিচারকদের জবাবদিহিতা। এর আগে দেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না।” বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল ৫টায় পিরোজপুরের তাফহীমুল কুরআন আলিয়া মাদ্রাসা মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের সাথে স্থানীয় নেতৃবৃন্দের মতবিনিময় ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
মাসুদ সাঈদী বলেন, “কিছু রাজনৈতিক শক্তি জামায়াতকে উসকে দিয়ে নির্বাচন ব্যাহত করতে চায়। আমরা তাদের ফাঁদে পা দেব না। তবে আমরা শুধু নির্বাচন চাই না-আমরা ন্যায়বিচার চাই, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। আমাদের দৌড় এখন মসজিদ পর্যন্ত নয়, জাতীয় সংসদ পর্যন্ত।” তিনি আরও বলেন, “আমরা স্বজন হারানোর কারণে বিচলিত হইনি। বরং আমরা ব্যালটের মাধ্যমে মিথ্যাবাদীদের জবাব দিতে প্রস্তুত।”

অনুষ্ঠানের প্রধান অতিথি, পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, “আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। তার শেষ হাসি এখনও জাতির মনে গেঁথে আছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ড. ব্যারিস্টার নাজিব মোমেন (সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর সন্তান), আলী আহমেদ তাহকীক (আলী আহসন মোহাম্মাদ মুজাহিদের সন্তান), বেলাল আহমেদ (ডা. ফয়েজ আহমেদের সন্তান), তাহসিন আজমাঈন (আবুল কালাম মো. ইউসুফের নাতি), হাসান জামিল (আব্দুল কাদের মোল্লার সন্তান), সোহায়েব হাসান ইমাম ওয়াফি (কামারুজ্জামানের সন্তান), সোহায়েল আব্দুল্লাহ শাকিল (সাবেক সম্পাদক আবুল আসদের ছেলে), অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

সংস্কার ও শহীদদের বিচারের দাবি ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ: মাসুদ সাঈদী

সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫