ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৯ মে ২০২৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো সাবেক ভাইস চেয়ারম্যান আবুল হাশেমের

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর) :
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / ৫৮ বার পঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রয়াত হলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম। গতকাল হোন্ডা এক্সিডেন্টে গুরুতর আহত হওয়ার পর তাঁকে দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর আনুমানিক ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিবার সূত্রে জানা গেছে, একই দুর্ঘটনায় তাঁর সহধর্মিণীও গুরুতর আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মানুষ হিসেবে অত্যন্ত সদালাপী, হাস্যোজ্জ্বল ও সকলের আপনজন ছিলেন আবুল হাশেম। তাঁর অকালপ্রয়াণে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও নেতাকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো সাবেক ভাইস চেয়ারম্যান আবুল হাশেমের

সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫