ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যেগে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী

ময়মনসিংহ ব্যুরো
- সর্বশেষ পরিমার্জন: ০১:৪৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ৬৯ বার পঠিত

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্বৈরাচারা এরশাদ বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেয়া বিপ্লবী ছাত্র সংগঠন, ২৪ এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের অন্যতম অংশীজন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট- (Socialist Students’ Front) ও সর্বহারা শ্রেণীর মুক্তির সংগ্রামের সারথী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ এর পক্ষ থেকে ময়মনসিংহে শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা ও শহীদদের প্রতি লাল সালাম প্রদর্শন করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট ) জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহ টাউন হল শহীদ মিনারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসদ জেলা ফোরামের সমন্বয়ক কমরেড আমিনুল ইসলাম রিংকু, বাসদ মহানগর শাখা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর নেতৃবৃন্দ, সাংবাদিক সজীব রাজভর বিপিন প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি অর্পনের পর বর্ষপূর্তিতে বর্তমান বাস্তবতা নিয়ে হতাশা ব্যক্ত করেন ছাত্র ফ্রন্টের সভাপতি ও অভ্যুত্থানের সমন্বয়ক আব্দুল্লাহ আল নাকীব। তিনি বলেন অভ্যুত্থান বছর পেরুলেও আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান হয়নি, আহতদের সুচিকিৎসা নিশ্চিৎ করা হয়নি, গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ ব্যহত করা হচ্ছে যা অভ্যুত্থানের চেতনার সাথে সাংঘর্ষিক।
বর্ষপূর্তিতে অশুভ শক্তি মোকাবেলা ও গণতান্ত্রিক সংগ্রাম বেগবান করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন বক্তারা।
আরও পড়ুন:


















