ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সরকারি আশ্রয় কেন্দ্রের ৪৫টি পরিবার রাস্তার জন্য ঘর বন্দি

রাজু আহমেদ, রাজবাড়ী:    রাজবাড়ীর রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে চলাচলের সরকারি রাস্তার জায়গা আটকে রাখার কারণে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পথচলা প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে। সরকারি হালটের জমি দখল করে স্থানীয় প্রভাবশালীরা পাকা ঘর নির্মাণ এবং পার্শ্ববর্তী জমির মালিকেরা বেড়া দেওয়ায় এই জটলা ও নাগরিক ভোগান্তির সৃষ্টি হয়েছে।
​স্থানীয় ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই পথ দিয়েই তারা যাতায়াত করে আসছিলেন। কিন্তু সম্প্রতি রাস্তার ওপর স্থায়ী পাকা অবকাঠামো ও চারিদিকে বেড়া তৈরি করায় তাদের স্বাভাবিক যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে। এতে করে জরুরি প্রয়োজনে যাতায়াত, স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত ও রোগী পরিবহনে চরম বিপাকে পড়তে হচ্ছে শত শত মানুষকে।
​বিষয়টি নিশ্চিত করে খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেন মিয়া জানান, “দীর্ঘদিন যাবত এই এলাকায় রাস্তার জমির সীমানা নিয়ে জটিলতার কারণে স্থায়ী কোনো রাস্তা তৈরি করা সম্ভব হচ্ছে না। সরকারি হালটের ওপর পাকা ঘর তুলে রাখা হয়েছে এবং পাশের জমির মালিকেরা বেড়া দিয়ে রেখেছে। সীমানা ও জমিজমা সংক্রান্ত এসব সমস্যার সমাধান করা সম্ভব হলে এখানে একটি সুন্দর ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ করা সম্ভব হবে।”
​ভুক্তভোগী বাসিন্দারা দ্রুত এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। অবৈধ দখল উচ্ছেদ করে দ্রুত সীমানা নির্ধারণপূর্বক একটি পূর্ণাঙ্গ রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন আশ্রয়ণ প্রকল্পের সাধারণ মানুষ।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সিরাজগঞ্জে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ও অন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

09 August 2026

১৬ আগস্ট থেকে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু প্রধানমন্ত্রী

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সরকারি আশ্রয় কেন্দ্রের ৪৫টি পরিবার রাস্তার জন্য ঘর বন্দি

সর্বশেষ পরিমার্জন : ০৬:০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬