গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেন সরকার গঠনের পর থেকে তারেক রহমান যতো তারাতারি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন বিশ্বের কোন সরকারই তা পারেননি। বিএনপি সরকার গঠনের সাথে সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কৃষক কার্ড,ফ্যামিলি কার্ড,ইমামদের ভাতা,খাল খনন কর্মসূচি,বৃক্ষরোপণ কর্মসূচিসহ প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কাজ শুরু করে দিয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) সকালে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর নদীর পাড় বেরিবাধ এলাকায় কৃষি সম্পসারণ অধিদপ্তরের বাস্তবায়নে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,আল্লাহ যদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুস্থ রাখেন ইনশাল্লাহ বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।কৃষি ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে ভূমিকা রাখছেন তাতে আমরা মনে করি কৃষি পণ্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ স্থানে চলে যাবে এবং বাংলাদেশের কৃষি পন্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিদেশে রপ্তানি করতে সক্ষম হবে।
কালকিনি উপজেলার কৃষি অফিসার সন্দীপ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী,সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি। অন্যান্যের মধ্যে পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেয়ামুল আকন,পূর্ব এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরদার,সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাগরিক ডেস্ক রিপোর্ট 





















