ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমির ডা. শফিকুর

সর্বস্তরে নারীদের অধিকার-নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার, ক্ষমতায় গেলে হবে পদ্মায় বাঁধ-আম রপ্তানি ও সংরক্ষণাগার

মোঃ আব্দুল বারী, চাঁপাইনবাবগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬৮ বার পঠিত

মোঃ আব্দুল বারী, চাঁপাইনবাবগঞ্জ: সর্বস্তরে নারীদের অধিকার ও নিরাপত্তা প্রদান করা হবে বলে অঙ্গিকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় একথা বলেন।

এছাড়াও পদ্মা নদীতে বাঁধ নির্মাণ, আম সংরক্ষণাগার ও রপ্তানির ব্যবস্থাসহ একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার কথা জানান জামায়াত আমির।বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নওগাঁয় জনসভা শেষে বেলা ১ টার দিকে আসেন চাঁপাইনবাবগঞ্জে। স্থানীয় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এ সময় সর্বস্তরে নারীদের অধিকার ও নিরাপত্তা প্রদান করা হবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন। এছাড়াও তরুণদের বেকার ভাতা প্রদানকে অপমানজনক বলে আখ্যায়িত করে তাদের জন্য যোগ্যতা অনুসারে কাজের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি-ডা. শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য নানান উন্নয়ন পরিকল্পনার কথাও বলেন জনসভায়। এরমধ্যে পদ্মা নদীতে বাঁধ নির্মাণ, জেলায় উৎপাদিত আম সংরক্ষণ ও রপ্তানির ব্যবস্থা গ্রহনের কথা জানান। তিনি বলেন, উত্তরবঙ্গকে কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করা হবে-সট: ডা. শফিকুর রহমান, আমির, জামায়াত ইসলামী।চাঁপাইনবাবগঞ্জের জনসভা শেষ ডা. শফিকুর রহমান রহমান যান রাজশাহীতে। সেখানেও নির্বাচনী জনসভায় বক্তব্য রাকবেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমির ডা. শফিকুর

সর্বস্তরে নারীদের অধিকার-নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার, ক্ষমতায় গেলে হবে পদ্মায় বাঁধ-আম রপ্তানি ও সংরক্ষণাগার

সর্বশেষ পরিমার্জন: ০৯:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬