ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সাংবাদিকদের আর.টি.এস জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল

মনিরুল ইসলাম,সিরাজগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৩৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ৭২ বার পঠিত
মনিরুল ইসলাম,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিকদের সম্মানে আরটিএস জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ মার্চ) বিকেলে রায়গঞ্জের হানিফ ফুড ভিলেজ হোটেলের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।
আরটিএস জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ওমর ফারুক জুবায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর ডা.আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার আব্বাসী,রায়গঞ্জ-সলঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী,সলঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম,প্রথম আলো-এর প্রতিনিধি সাজেদুল আলম এবং দ্য ডেইলি স্টার-এর প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ৷
এ সময় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজ উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকদের নির্ভীকভাবে কাজ করে যেতে হবে।
এছাড়াও রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা এলাকার শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সাংবাদিকদের আর.টি.এস জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল

সর্বশেষ পরিমার্জন: ১১:৩৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬