ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাভারে সাংবাদিকদের মানববন্ধন

আকতার হোসেন,সাভার ( ঢাকা )
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ৩৬ বার পঠিত

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাভার প্রেসক্লাব। শনিবার ( ৯ আগষ্ট ) দুপুরে সাভার প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সিনিয়র সাংবাদিক তোফাসানি, শেখ বাশার, ক্লাবের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, একুশে টিভির শাহেদ জুয়েল, জিটিভির আজিমুদ্দিন, দপ্তর সম্পাদক এমদাদুল হকসহ অনেকে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানি নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর এক নির্মম ও বর্বর আঘাত। তুহিন হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করা হলেও পেছনের কুশিলবদের এখনও গ্রেফতার করা হয়নি। এই ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সকলে।
আরও পড়ুন:


















