ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণসহ অপরাধীদের জনসম্মুখে ফাঁসির রায় কার্যকর করতে হবে-গাউছ-উর রহমান

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০১:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ৬১ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও কলম বিরতি কর্মসূচি পালন করেছে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি।
উক্ত কর্মসূচিতে অংশ গ্রহণ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক, দৈনিক দিনকাল এর মাদারীপুর প্রতিনিধি ও সাপ্তাহিক শরীয়তউল্লাহ’র প্রকাশক ও সম্পাদক গাউছ-উর রহমান বলেন সাংবাদিকরা যদি রাষ্ট্রের ৪র্থ স্তম্ব এবং সমাজের দর্পনই হয় তাহলে কেন প্রতিনিয়ত সাংবাদিক হত্যা ও সাংবাদিক নির্যাতনের খবর শুনতে হবে। বর্তমান পরিস্থিতিতে সাংবাদিক সুরক্ষা আইন করা জরুরী হয়ে পড়েছে। সাংবাদিকদের নিরাপত্তার কথা চিন্তা করে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণের জন্য তিনি বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। সকল আসামী প্রেফতার হওয়ায় তিনি প্রশাসনকে ধন্যবাদ জানান।
শনিবার (০৯ আগস্ট) রাত ৮ টায় সাংবাদিক কল্যাণ সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত কলম বিরতি ও প্রতিবাদ সভায় অন্যান্য বক্তারাও সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দোষীদের ফাঁসির রায় কার্যকর এর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন-দৈনিক মানবজমিন পত্রিকার সিনিয়র সাংবাদিক অলিউর রহমান কাজল,নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিনিদিনের সাংবাদিক বেলাল রিজভী,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও বনিক বার্তা পত্রিকার সাংবাদিক রিপন চন্দ্র মল্লিক,দৈনিক দিনকাল প্রত্রিকার সাংবাদিক গাউছ-উর রহমান, দৈনিক মানবকন্ঠন পত্রিকার সাংবাদিক মোঃ নাজমুল হক,ঢাকা টুডের সাংবাদিক এমদাদ খান,দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক কে. এম রাশেদ কামাল,আনন্দ টেলিভিশনের সাংবাদিক ম.ম.হারুন,নাগরিক টেলিভিশনের সাংবাদিক রাকিব হাসান, দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক জসিম হোসেনসহ প্রখূখ।
আরও পড়ুন:


















