সাত বাড়ি ইয়াং সোসাইটি বিজয় দিবস ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ।

- সর্বশেষ পরিমার্জন: ০৮:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / ৫৭ বার পঠিত

মশি উদ দৌলা রুবেল:সাত বাড়ি ইয়াং সোসাইটি বিজয় দিবস ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। ১৬ই ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস উপলক্ষ্য পশ্চিম ছাগলনাইয়া সাত বাড়ী ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক,মোঃ নাদিম উদ্দিন,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা তালিমুল কোরআন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক এনামুল হক বাবুল এবং সঞ্চালনা করেন সাত বাড়ীর কৃতি সন্তান ছাগলনাইয়া ব্ল্যাড ডোনার্স ক্লাবের সম্মানিত সভাপতি জিয়াউল হক বাবুল।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়ন কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক,আবু তাহের বাবুল, আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক জসিম উদ্দিন,ফ্রান্স প্রবাসী সাইফুল ইসলাম, সৌদি প্রবাসী হুমায়ূন,হারিস আহমেদ।ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন জার্দানি,সুজন,জাহিন, তানজিল সহ আরো অনেকে।




















