ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সাপাহারে ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এম শামীম হোসেন, সাপাহার (নওগাঁ):   নওগাঁর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সাপাহার থানা পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ খোরশেদ আলম (৩৭) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গতকাল বুধবার (১৫ জুলাই ২০২৬) বিকেলে উপজেলার বাহাপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত খোরশেদ আলম ওই গ্রামের মোঃ আব্দুস সামাদের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোরশেদ আলমকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।
সাপাহার থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে এবং এ ধরনের তৎপরতা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

15 October 2026

জেসমিন প্রকল্পের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

সাপাহারে ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ১১:২৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬