ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সাভারে আবারও চলন্ত বাসে ডাকাতি স্বর্ণালংকার ও মালামল লুট

আকতার হোসেন, সাভার ( ঢাকা )
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ৪৫ বার পঠিত

সাভারে ইতিহাস পরিবহন নামে একটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাসে থাকা যাত্রীদের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয় ডাকাত দল। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে সাভার মডেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- বাসের চালক রজব আলী (৩০) ও বাসের সহকারী এমদাদুল হক (৪০)। অভিযোগ সূত্রে জানা যায়, বিকেলে ঢাকা- আরিচা মহাসড়কে কর্ণপাড়া ব্রীজের সামনে আসলে গাড়ি চলমান অবস্থায় বাসে থাকা যাত্রীদের কয়েক জন ব্যক্তি দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণসহ আরও মূল্যবান জিনিস পত্র জোরপূর্বক ছিনিয়ে নেন ডাকাতরা। পরে ডাকাতরা সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় বাস থামিয়ে নেমে যান।
বাসযাত্রী সুমন সরকার জানান, আমি চন্দ্রা থেকে বাসে উঠেছি। পরে বাসটি সাভারে এসে পৌঁছালেন উলাইল থেকে কয়েকজন ব্যক্তি ছুরি দিয়ে বাস যাত্রীদের জিম্মি করে। এ সময় আমার কাছে থাকা ৩৫ হাজার টাকা ডাকাতরা নিয়ে নেন। এছাড়াও বাসে থাকা অন্যান্য যাত্রীর স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেন বলে জানান তিনি।
ইতিহাস বাসের চালক রজব আলী বলেন,বাসে কয়েকজন ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের থেকে মালামাল ও নগদ টাকা লুট করে নেন। পরে যাত্রীরা গাড়ি ভাঙচুর চালায়। এসময় আমি ও বাসের সহকারী এমদাদুল সড়কের পাশে লুকিয়ে থাকি বলে জানান তিনি। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটের একটি অভিযোগ পেয়েছে। এটা নিয়ে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। আমরা আশাবাদী অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবো পারবো বলে জানান তিনি।
আরও পড়ুন:

















