ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময়

মফিজুল ইসলাম, নীলফামারী:   নীলফামারীতে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধের লক্ষ্যে ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) ও র‍্যাব-১৩-এর আয়োজনে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভার আয়োজন করেন র‍্যাব-১৩ নীলফামারী
এসময় রংপুর র‍্যাব-১৩-এর কমান্ডার আশরাফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন,মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক আনিছুর রহমান।সভায় বক্তারা সমাজ থেকে মাদকের ভয়াবহ ছবল ও অপরাধ নির্মূলে সমন্বিত পদক্ষেপের ওপর আলোকপাত করেন। আলোচনায় মাদকের প্রসার রোধ, মাদকাসক্তদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসন সুনিশ্চিত করা এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
পাশাপাশি প্রযুক্তিভিত্তিক ও সামাজিক ব্যাধিগুলো চিহ্নিত করে সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিস্তর আলোচনা করা হয়। বক্তারা উল্লেখ করেন, কেবল কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়; এর জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সচেতনতা গড়ে তোলা অপরিহার্য। একই সাথে যুবসমাজকে অপরাধমূলক পথ থেকে দূরে রাখতে তাদের সুস্থ বিনোদন, খেলাধুলা ও নানা সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান বক্তারা।এসময় শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন অতিথিরা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের বিভিন্ন খেলার সামগ্রী উপহার দেন আয়োজকেরা এসময়  বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থী এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময়

29 July 2026

পুবালী ব্যাংকের ক্যাশলেস সেবার যাত্রা শুরু

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময়

সর্বশেষ পরিমার্জন : ০৬:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬