ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন

মাসুদ রেজা , সিরাজগঞ্জঃ
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / ৬০ বার পঠিত

প্রকৃতিতে বইছে ফলের সুবাস। বাহারি রং আর স্বাদের ফলের পসরা নিয়ে সেজেছে প্রকৃতি। সিরাজগঞ্জ বন্ধুসভা টক-মিষ্টি নানা ফলের স্বাদ ভাগাভাগি করতে ‘মৌসুমি ফল উৎসব’ এবং সবার মাঝে বৃক্ষরোপণ এ উদ্ভুদ্ধ বাড়াতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি’র আয়োজন করে প্রথমআলো বন্ধুসভা সিরাজগঞ্জ।

১২ ই জুলাই বিকেলে সিরাজগঞ্জ শহরের জ্ঞানদায়নি  উচ্চ বিদ্যালয়ের মৌসুমি ফল উৎসব এবং  ফল-ফুলের গাছ বিতরণ করে বছরের কর্মসূচি সম্পন্ন হয়।

আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লিচু, লটকন, আমলকি, ড্রাগনসহ বাহারি এবং নানা স্বাদের ফলের সমারোহে আয়োজিত হয় মৌসুমি ফল উৎসব।

সভাপতি প্রদিপ সাহা বলেন ‘প্রতি বছরের মতো সিরাজগঞ্জ বন্ধুসভা মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে। এ মাসকে সবাই মিলে উদযাপন করছি, যা আনন্দদায়ক ও স্মরণীয়। আমরা বিশ্বাস করি, সিরাজগঞ্জ বন্ধুসভা তার উৎসবমুখর ধারাবাহিকতা সুন্দরভাবে ধরে রাখবে।’

ফল উৎসবের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে উপদেষ্টা ডাঃ মাহবুবুর রহমান উপস্থিত সকলের মাঝে বিভিন্ন ফুল ও ফল গাছ বিতরণ করে কর্মসূচি পালন করা হয়।

তিনি বলেন, ‘সিরাজগঞ্জ বন্ধুসভা প্রতি বছর বৃক্ষরোপণ করে থাকে, যা অত্যন্ত প্রশংসনীয়। সবার উচিত বেশি বেশি বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করা। পৃথিবীকে সুন্দর সবুজ ভাবে গড়ে তোলা।’

সিরাজগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক বলেন, ‘সিরাজগঞ্জ বন্ধুসভা সব সময়ই সমাজ, পরিবেশ ও মূল্যবোধের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখতে সচেষ্ট। প্রতি বছরের মতো আয়োজন করেছি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। উৎসবে বন্ধুদের অংশগ্রহণ এবং সবুজে ঘেরা বৃক্ষরোপণ এর দৃশ্য আমাদের নতুন আশাবাদে উজ্জীবিত করেছে।’

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ডাঃ মাহবুবুর রহমান , রেজিস্টার (শিশু ওয়ার্ড) , সিরাজগঞ্জ সদর হাসপাতাল , উপদেষ্টা মোঃ আবুল কাশেম , সভাপতি প্রদিপ সাহা , সাধারণ সম্পাদক নয়ন খান , তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পাদক তৌফিক মাহমুদ , প্রচার সম্পাদক মুনতাহা মুন , পাঠাগার সম্পাদক জেসমিন রহমান , ক্রীড়া সম্পাদক রুহুল খান , সাংস্কৃতিক সম্পাদক আশীষ বিপ্লব , সমাজ কল্যাণ সম্পাদক রাশিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মরিয়ম খানম , আমিনা খাতুন , কাউসার, ইসমাইল,  তাসিন , তাহিম সহ বন্ধুসভার বন্ধুরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সিরাজগঞ্জে মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন

সর্বশেষ পরিমার্জন: ০৭:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫