ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী মো. আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার অনুদান

মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ

সামাজিক বৈষম্য দূরীকরণ ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সরকারি যাকাত ফান্ডে ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মো. আব্দুস সাত্তার।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান এবং ইসলামিক ফাউন্ডেশন, সিরাজগঞ্জের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ।

চেক হস্তান্তর শেষে হাজী মো. আব্দুস সাত্তার বলেন, সরকারি যাকাত ফান্ডে দেওয়া এই অনুদান দেশের অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এই অর্থ প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

তিনি আরও বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিয়মিতভাবে যাকাতের সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করে সরকারি যাকাত ফান্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে অংশগ্রহণ করেন, তাহলে দারিদ্র্য বিমোচন এবং একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যাকাতের সঠিক ব্যবস্থাপনা সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর একটি কার্যকর মাধ্যম। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

হোমনায় পুকুর খননের নামে সরকারী খাসজমি থেকে বালু বিক্রির অভিযোগ ! শ্যালো মেশিন জব্দ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী মো. আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার অনুদান

সর্বশেষ পরিমার্জন : ০৬:৪৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬