ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সিলেট ঘন কুয়াশায় আচ্ছন্ন,বাড়ছে শীত

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১০:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / ৩৬ বার পঠিত
Print News
সিলেট প্রতিনিধি :  মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে সিলেটের আকাশ। মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জে একই অবস্থার কুয়াশায় ঢাকা আকাশ। পাশা পাশি শীতের তীব্রতাও বাড়ছে। আবহাওয়া অফিস বলছে  দেশজুড়ে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী তিন দিন সারাদেশে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা থাকতে পারে। আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার- মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত এ অবস্থা অব্যহত থাকতে পারে। এদিকে, ঘন কুয়াশার কারণে প্লেন চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িক ভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। কুয়াশা থাকলেও সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যেতে পারে। মঙ্গলবার রাত শীত কিছুটা তীব্রতা বাড়তে পারে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সিলেট ঘন কুয়াশায় আচ্ছন্ন,বাড়ছে শীত

সর্বশেষ পরিমার্জন: ১০:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫