সিলেট-২ আসনে কাজ করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান : বিশ্বনাথে সুধী সমাবেশে হুমায়ুন কবির

- সর্বশেষ পরিমার্জন: ০৮:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ৪৯ বার পঠিত

তৌফিকুর রহমান হাবিব,সিলেট প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ৫০ দিনের মধ্যে একটি কমিশন গঠন করে আমাদের এলাকার জনপ্রিয় সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী গুমের রহস্য উ’দ’ঘা’ট’ন করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে সিলেট-২ আসনে কাজ করার নির্দেশ দিয়েছেন। দল যদি আমাকে এই আসনে নমিনেশন দেয় এবং আমি আপনাদের ভোটে নির্বাচিত হই, তাহলে আজ আপনাদের কাছে ওয়াদা করে গেলাম, আমরা যদি ইলিয়াস আলী ভাইয়ের সন্ধান পাই তাহলে, এই আসন আমি ইলিয়াস আলী ভাইকে ফিরিয়ে দেব। আগামীতে আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইনশাআল্লাহ বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা উন্নয়ন থেকে বঞ্চিত হবে না’।
শুক্রবার (৮ অগাস্ট) সন্ধ্যায় সিলেটের ‘বিশ্বনাথ উপজেলা ও পৌরসভার সর্বস্তরের জনসাধারণ’র ব্যানারে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বনাথ পৌরশহরের পুরান বাজারের বিশ্বনাথ-রশীদপুর সড়কের মেডিচেক ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তব্যে হুমাযুন কবির আরও বলেন, ‘আমাদের রাজনীতি হবে ৩১ দফার আলোকে শ’হী’দ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি। আগামী নির্বাচনে আমরা বিজয়ী হলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা উন্নয়ন করে মেধাবীদের চাকরিতে জায়গা করে দেব। একইসাথে দেশের স্বাস্থ্য ও রাস্তাঘাটের উন্নয়ন করব। বিগত সময়ে যারা আলেম-ওলামা ও রাজনীতিবিদদের জুলুম-নির্যাত*ন করেছেন, তাদের বি’চা’র হবে। বিগত ১৫-১৬ বছর ধরে তারেক রহমানের সাথে থেকে অভিজ্ঞতা অর্জন করেছি। আমাকে সুযোগ দিলে উন্নয়নের ব্যাপারে সব সময় আমার দরজা সকলের জন্য উন্মুক্ত থাকবে।’
বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলী চেয়ারম্যানের সভাপতিত্বে অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুবদল নেতা রুমেল আলী এবং আমির আলীর সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আশিক চৌধুরী, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথের লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিএনপি নেতা সাজিদুর রহমান সুহেল, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক জয়নাল আহমদ মিয়া, জেলা যুবদল নেতা দিলোয়ার হোসেন সজিব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদুর রহমান শিপলু। শুরুতে কোরআন তেওলায়াত করেন মাওলানা মুফতি সাইদুল ইসলাম হাবিবী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রমুখ।


















