ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সুন্দরবন থেকে ৫০ কেজি  হরিণের মাংস উদ্ধার পালাল শিকারীর দল 

ফরহাদ হোসেন, কয়রা (খুলনা)
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / ৫৭ বার পঠিত
সুন্দরবনের গহীনে অবৈধ হরিণ শিকারের ঘটনা ঘটছে প্রতিনিয়তই। বন বিভাগ অভিযান চালিয়ে ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে। তবে হরিণ শিকারীরা অভিযান জানতে পেরে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। যানাগেছে, আজ বৃহস্পতিবার(২৭ মার্চ) সকাল ১১ টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের সন্যাসির খাল থেকে ৫০ কেজি   হরিণের মাংস সহ নৌকা উদ্ধার করা হয়। কোবাদক ষ্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন যানান, সুন্দরবনের সন্যসির খালে নিয়মিত টহলে কালে দূর থেকে একটি নৌকা দেখতে পেয়ে তাদের কাছে যাওয়ার চেষ্টা করি। তাদের দেখে সন্দেহ হলে তাদের  নৌকা থামাতে বললে । তারা নৌকা ফেলে সুন্দরবনের গহীনে পলিয়ে যায়। পরে ফেলে যাওয়া  নৌকার  কাছে গিয়ে নৌকা তল্লাসী করে হরিণের  মাংস ও সরঞ্জমাদী জব্দ করি।  তবে হরিণ শিকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান আছে বলে তিনি যানায়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস পচনশীল হওয়ায় কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে  মাটিতে পুতে বিনষ্ট করা  হয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সুন্দরবন থেকে ৫০ কেজি  হরিণের মাংস উদ্ধার পালাল শিকারীর দল 

সর্বশেষ পরিমার্জন: ০৬:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫