ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সুশিক্ষায় শিক্ষিত হও, দেশবিরোধী কাজ থেকে দূরে রও : ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনী

শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম)
  • সর্বশেষ পরিমার্জন: ১০:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / ৪৭ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬৩ জন কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যেটেব-এর সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তারা যেন মাদক, সন্ত্রাস, অনৈতিকতা ও দেশবিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের নেতৃত্বে এগিয়ে আসে—এটাই আমাদের প্রত্যাশা। তাদের উৎসাহ দিতে পরিবার, শিক্ষক ও সমাজকে একত্রে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ এবং তরুণ স্বেচ্ছাসেবক এম. আলমগীর কবির।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধরনীবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু তাহের, বালার চর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোবাশ্বের রাশেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা সভাপতি মাওলানা মো. আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দল (বিএনপি) উলিপুরের সদস্য সচিব মো. রাজ্জাকুল হোসেন রিপন, জামায়াতে ইসলাম উলিপুর উপজেলার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান মঞ্জু, জাতীয় নাগরিক পার্টির জেলা শাখার নেতা নেছার উদ্দিন এবং উপজেলা নাগরিক পার্টির সমন্বয়কারী মাওলানা সিরাজুল ইসলাম।

অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে দেশের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সুশিক্ষায় শিক্ষিত হও, দেশবিরোধী কাজ থেকে দূরে রও : ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনী

সর্বশেষ পরিমার্জন: ১০:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫