ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সোনাতলায় বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও ধর্ষণ মামলাসহ ৩ আসামী গ্রেফতার

হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া)
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ১৫২ বার পঠিত
বগুড়ার সোনাতলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপরোয়ানাভুক্ত এক আসামীসহ পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদেরকে শুক্রবার (৭ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ৭ নভেম্বর রাতে সোনাতলা থানার আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামী মোঃ রুহুল আমিন জীবন (পিতা- মোঃ জহুরুল ইসলাম, সাং- আগুনিয়াতাইড়, সোনাতলা, বগুড়া)-কে সোনাতলা রেলগেইট এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আদালতের প্রদত্ত সাজাপরোয়ানা ছিল।
অপরদিকে, ভোররাতে এসআই শামীম রেজা সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় সোনাতলার গোসাইবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেন। তারা হলেন—
১) মোঃ ফেরদৌস আলম (২৭), পিতা- মোঃ লিটন প্রামাণিক
২) মোঃ আবুল কালাম আজাদ (৪৫), পিতা- মোঃ তবিবর রহমান
উভয়ের ঠিকানা: গোসাইবাড়ি, সোনাতলা, বগুড়া।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামী ফেরদৌস আলম ভিকটিমের গোসলের ভিডিও গোপনে ধারণ করে এবং পরে ভিকটিমকে ধর্ষণ করে। আর সহ-আসামী আবুল কালাম আজাদ ওই ঘটনার সহায়তা করে।
গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে তিনজনকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সোনাতলায় বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও ধর্ষণ মামলাসহ ৩ আসামী গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫