সৌদির কাছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বিক্রি নয়, প্রতিরক্ষা চুক্তিতে বিতর্ক

- সর্বশেষ পরিমার্জন: ১১:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫২ বার পঠিত

সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এই চুক্তির আওতায় উভয় দেশ একে অপরের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
চুক্তিতে পারমাণবিক সক্ষমতা নিয়ে কোনো আনুষ্ঠানিক ধারা নেই বলে দুই দেশের পক্ষ থেকেই জানানো হয়েছে। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে পারমাণবিক ‘ছাতা’ বা “নিউক্লিয়ার আামব্রেলা” প্রসঙ্গ উঠে আসায় জল্পনা–কল্পনার জন্ম দিয়েছে।
পাকিস্তান ও সৌদি আরবের কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে পারমাণবিক অস্ত্রের সরাসরি হস্তান্তর বা বিক্রির কোনো বিষয় নেই। তারা বলছেন, এটি একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি, যা দুই দেশের নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোয় নতুন মাত্রা যোগ করতে পারে, তবে পারমাণবিক ইস্যুতে বিভ্রান্তি দূর করতে দুই দেশের স্পষ্ট ব্যাখ্যা জরুরি।


















