ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই গাজীপুরের মানববন্ধনে সুজনের সমন্বয়ক

গাজীপুর মহানগর প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:১৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ৬৬ বার পঠিত
গাজীপুর মহানগর প্রতিনিধি:  সু-শাসনের জন্য নাগরিক সুজন এর গাজীপুর জেলা সহ-সভাপতি কামরুজ্জামান মোল্ল্যা হত্যার প্রতিবাদে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে  প্রধান অতিথির বক্তব্যে সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক দিলীপ সরকার বর্তমান সরকারের কাছে  মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দাবি করেছেন।
৭ মার্চ শনিবার বেলা ১১ টায় গাজীপুর জেলা প্রশাসক  কার্যালয়ের সামনের সড়কে সুজন গাজীপুর জেলার সহ-সভাপতি  কামরুজ্জামান মোল্লা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সু-শাসনের জন্য নাগরিক সুজন গাজীপুর জেলার সভাপতি মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে, মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সুজন কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক তৌফিক  জিল্লুর রহমান।
সুজন গাজীপুর জেলা কমিটির  সদস্য মোঃ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে লিখিত বক্তব্য ও ছয় দফা দাবি উপস্থাপন  করেন, ইফতিখার শিশির, সাধারণ সম্পাদক সুজন গাজীপুর জেলা কমিটি।
মানববন্ধনে আরোও বক্তব্য রাখেন, মোঃ মনিরুল ইসলাম সভাপতি, সুজন গাজীপুর মহানগর কমিটি। ডাক্তার বোরহান উদ্দিন অরণ্য সহ-সভাপতি সুজন গাজীপুর জেলা কমিটি। শামীম মোহাম্মদ সদস্য সুজন গাজীপুর জেলা কমিটি প্রমুখ।
মানববন্ধন শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর কামরুজ্জামান মোল্লা হত্যায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে গাজীপুর মহানগরীর ৩১ নং ওয়ার্ড পূর্ব ধীরাশ্রম এলাকায় রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় কামরুজ্জামান মোল্লার লাশ পাওয়া যায়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই গাজীপুরের মানববন্ধনে সুজনের সমন্বয়ক

সর্বশেষ পরিমার্জন: ০৪:১৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬