ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা ৩ রোগীকে অ্যান্টিভেনম প্রদান

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পৃথক ঘটনায় সাপের কামড়ে আক্রান্ত তিনজন রোগীকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম প্রদান করা হয়েছে। দ্রুত চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রয়োগের ফলে তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে মাঠে কৃষিকাজ করার সময় সদর ইউনিয়নের মৃত আব্দুল মালেকের ছেলে মোক্তার আলী (৪২) সাপের কামড়ে আক্রান্ত হন। একই দিন রাতে জমিতে হালচাষের সময় মহেন্দ্রগাঁও গ্রামের মুশা আলীর ছেলে সবুর আলী (৩৬) সাপের কামড়ে আহত হন। এছাড়া শনিবার সকাল ১১টার দিকে বহরমপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে বেলাল হোসেন (২৫) সাপের কামড়ে আক্রান্ত হলে স্বজনরা দ্রুত তাদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীদের হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত তাদের শারীরিক অবস্থা মূল্যায়ন করেন এবং প্রয়োজনীয় অ্যান্টিভেনম প্রদান করেন। বর্তমানে তিনজন রোগীই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, সাপে কাটার পর কোনো ধরনের ঝাড়ফুঁক, ওঝা বা কুসংস্কারের আশ্রয় না নিয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে আসা উচিত। সময়মতো অ্যান্টিভেনম ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই রোগীকে সুস্থ করে তোলা সম্ভব।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের জন্য জরুরি চিকিৎসাসেবা ও অ্যান্টিভেনম সরবরাহ অব্যাহত রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

হোমনায় পুকুর খননের নামে সরকারী খাসজমি থেকে বালু বিক্রির অভিযোগ ! শ্যালো মেশিন জব্দ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা ৩ রোগীকে অ্যান্টিভেনম প্রদান

সর্বশেষ পরিমার্জন : ০৩:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬