ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো দীপু মনি পলক-কামরুলসহ ৬ জনকে

গাজীপুর প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ৮২ বার পঠিত

গাজীপুর মহানগরের গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক মন্ত্রী দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হলে আদালতের বিচারক ওমর হায়দার তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান বলেন, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ৬ জনকে গাছা থানার ৩টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আপনারা জানেন, বিগত জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলন সংগ্রাম ও বৈষম্যের বিরুদ্ধে তাদের নেতৃত্বে, দিক নির্দেশনায় ও আহ্বানে গণহত্যা হয়েছিল এবং গাজীপুরের তারা সে গণহত্যা চালিয়েছিল। গাজীপুরের একাধিক লোককে তারা হত্যা করেছে। আদালত তিনটি মামলায় গ্রেপ্তার দেখেছে, পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ৬ জন নিহত হন। এ ঘটনায় গাছা থানায় আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে সাবেক মন্ত্রী দিপু মনি, জুনায়েদ আহমেদ পলক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ওমর হায়দার তাদের শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গাজীপুর মহানগর কোর্ট পরিদর্শক আসান উল্লাহ চৌধুরী জানান, গাছা থানার তিনটি হত্যা মামলায় আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পৃথক প্রিজনভ্যানে করে আসামিদের কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পড়িয়ে তাদের আদালতের এজলাসে তোলা হয়। শুনানি শেষে আবারও কঠোর নিরাপত্তায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
আরও পড়ুন:


















