ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

হরমুজ প্রণালি বন্ধের প্রভাবে সার সংকটের ঝুঁকিতে বাংলাদেশ

নাগরিকভাবনা ডেস্ক:   হরমুজ প্রণালি বন্ধ হওয়ার জেরে ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশে ‘তীব্র সার সংকটের’ ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

সংস্থাটির এক নতুন প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ ইউরিয়া সারের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশই সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করে। বর্তমানে দেশে সারের যে পরিমাণ মজুত রয়েছে, তা দিয়ে সর্বোচ্চ আগামী অক্টোবর মাস পর্যন্ত সরবরাহ বজায় রাখা সম্ভব হবে।

ডব্লিউএফপি আরও জানায়, ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি গ্যাস সংকটের কারণে বাংলাদেশের পাঁচটি রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানার মধ্যে তিনটিতেই উৎপাদন বন্ধ হয়ে গেছে।

চলমান এই পরিস্থিতির কারণে দেশে চরম খাদ্য সংকটের মুখে পড়তে পারেন আনুমানিক ১ কোটি ৮১ লাখ (১৮.১ মিলিয়ন) মানুষ বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের সংস্থাটি।

সূত্র: আলজাজিরা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

চিরিরবন্দরে সার ডিলারদের সঙ্গে হুইপের মতবিনিময়

12 September 2026

সিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর মতবিনিময় ও বৃক্ষরোপণ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

হরমুজ প্রণালি বন্ধের প্রভাবে সার সংকটের ঝুঁকিতে বাংলাদেশ

সর্বশেষ পরিমার্জন : ০২:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬