ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

হাটিকুমরুল প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংবর্ধনা

মিনিরুল ইসলাম, সিরাজগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ৪০ বার পঠিত
মিনিরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. জাকির হোসাইন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার মোরশেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।
এ সময় নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোলায়মান হোসেন এবং সলঙ্গা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আয়ুব আলী।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রবিউল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক শামিম হোসেন, গোলাম কিবরিয়া, জাকারিয়া হোসেন, রুবেল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোলায়মান হোসেন বলেন, “উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্বর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। সাংবাদিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সমাজের অন্যায় ও অবিচার তুলে ধরে তারা সত্যের পক্ষে লড়াই করে থাকেন।”
তিনি আরও বলেন, হাটিকুমরুল প্রেস ক্লাবসহ সকল সাংবাদিকদের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় থাকবে।
এসময় হাটিকুমরুল প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসাইন কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দের এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। সাংবাদিকরা সমাজের সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে থাকে। এ ক্ষেত্রে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও পাশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও গণমাধ্যম ও শ্রমিক সংগঠন একসাথে সমাজের কল্যাণে কাজ করবে বলে আমরা আশাবাদী।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

হাটিকুমরুল প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংবর্ধনা

সর্বশেষ পরিমার্জন: ০৪:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬