ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
হারামের প্রায়শ্চিত্ত করতে হয় : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ৪৯ বার পঠিত

অন্তর্বতী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইয়াবার ব্যবসা করবেন না, ইয়াবা বিক্রি করবেন না-এগুলো হারাম।
সুতরাং হারামে আরাম নাই।এসবের প্রায়শ্চিত্ত ভোগতে হয়।এ ইয়াবা খেয়ে সমাজে খুনোখুনি, অশান্তি, পরিবারে ভাঙন তৈরি হচ্ছে। মাদক থেকে দূরে থাকুন, সমাজকে রক্ষা করুন। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাষ্ট্র,সবার সম্মিলিত উদ্যোগ জরুরি।আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতির স্বার্থে এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ইসলামিক দলগুলো এক হলে বাংলাদেশ আরও সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে।সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে কক্সবাজারের টেকনাফে আল জামিয়া আল ইসলামিয়া মাদরাসার বার্ষিক সভা ও দাওরায়ে হাদীসের দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, মানুষ যেমন কর্ম করবে, তেমনই ফল পাবে। যারা এক সময় মানুষকে ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে। আল্লাহ কাউকে কখনোই ছেড়ে দেন না।নিজের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, ‘আমার ধর্ম মন্ত্রণালয় আমি দুর্নীতিমুক্ত করেছি। অনেক টাকা আমি রাষ্ট্রের কোষাগারে ফেরত দিয়েছি। সুস্থ কর্মকাণ্ডের মাধ্যমে দেশ পরিচালনা করা সম্ভব।আলেম সমাজের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, ‘এ রাষ্ট্র একদিন আলেমদের হাতে আসবে, ইনশাআল্লাহ। আলেমদের নেতৃত্বেই দেশ আলোকিত হবে, উজ্জ্বল হবে,দেশ ও সমাজ নৈতিকতায় সমৃদ্ধ হবে।


















