হালুয়াঘাটে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন

- সর্বশেষ পরিমার্জন: ০৬:০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ৩৮ বার পঠিত

হালুয়াঘাটে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীনূর খান সভাপতিত্বে উপজেলা ৩০০ আসন বিশিষ্ট অডিটরিয়ামে ৩১ জুলাই সকালে মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এ কে এম আলিফ উল্লাহ আহসান পরিচালক উচ্চ মাধ্যমিক শিক্ষা ময়মনসিংহ অঞ্চল। বিশেষ অতিথি মোহসিনা খাতুন জেলা শিক্ষা অফিসার ও মিজানুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হালুয়াঘাট, একাডেমি শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ সৃতি সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন ধর সহ বিভিন্ন স্কুল কলেজের প্রধান গন অভিভাবক বৃন্দ।বক্তারা আগামী সুন্দর বাংলাদেশ গঠনে ছাত্রদের ভুমিকা সম্পর্কে বলেন,তোমরা জাতির ভবিষ্যৎ, তোমাদের দিকে তাকিয়ে আছে আগামী দিনের বাংলাদেশ এবং তোমাদের পরিবার, তোমারদের মাধ্যমে তোমার পরিবার ও সুন্দর একটি দেশ বিনির্মাণ হবে। তাই তোমরা তোমাদের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তুলবে।পরে উপজেলার ৩০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রত্যেকের ব্যাংক একাউন্টে এসএসসি ও সমমান ১০ হাজার এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের মাঝে ২৫ হাজার টাকা ইতিমধ্যে সরকার দিয়েছেন অনুষ্ঠানে সে সমস্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।


















