ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

হালুয়াঘাটে মুক্ত দিবস পালিত

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৩২:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / ৯২ বার পঠিত

হালুয়াঘাট ময়মনসি প্রতিনিধি

০৭ই ডিসেম্বর ময়মনসিংহের হালুয়াঘাট মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদারদের বিরুদ্ধে মুক্তিবাহিনী, ছাত্র, কৃষক, জনতা সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়ে এই অঞ্চল দুটিকে শত্রুমুক্ত করে স্বাধীন করেন। হালুয়াঘাট অঞ্চলকে হানাদারমুক্ত করে তৎকালীন আঞ্চলিক সংগঠক প্রয়াত কুদ্রত উল্লাহ মণ্ডল উপজেলার ভূমি অফিসের সামনে হাজার হাজার মানুষের উপস্থিতিতে বাংলাদেশের লাল-সবুজের স্বাধীন জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই থেকে প্রতি বছর এই উপজেলাতে হানাদারমুক্ত দিবস পালন করা হয়।

হালুয়াঘাট উপজেলা হানাদারমুক্ত দিবস উপলক্ষে শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে উপজেলা প্রশাসন এর আয়োজনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদ পতাকা উত্তোলন এবং র‌্যালি ও আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়। পর পৌর প্রধান সড়কে বিজয় র‌্যালিতে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ বেশ কয়েকটি রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধের নিহত শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ এরশাদুল আহমেদ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, হালুয়াঘাট সার্কেল সাগর সরকার, হালুয়াঘাট থানা ইনচার্জ আবুল খায়ের সুহেলসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমূখ।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

হালুয়াঘাটে মুক্ত দিবস পালিত

সর্বশেষ পরিমার্জন: ০৮:৩২:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪