ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ০৩ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
হাসপাতালে জনবল সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশ, ১ লাখ টাকা জরিমানা

রায়হান মাহামুদ, (গাজীপুর) প্রতিনিধি,
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ৪২ বার পঠিত

গাজীপুরের কালীগঞ্জে নুবহা জেনারেল হাসপাতালে জনবল সংকট এবং অপারেশন থিয়েটারের আশপাশে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেছে।
রোববার (১০ ই আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় দি মেডিক্যাল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় নুবহা জেনারেল হাসপাতালকে নগদ অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র, কালীগঞ্জ থানার উপপরিদর্শক মো. সেলিম মিয়া এবং বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম অংশ নেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি বলেন, “স্বাস্থ্যসেবার মান বজায় রাখা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন:


















