ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

হোমনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী দোকানদার লুতু মিয়ার পাশে ইউএনও

আইয়ুব আলী, হোমনা (কুমিল্লা) : কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর-২ গ্রামের চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী দোকানদার মো. লুৎফর রহমান (লুতু) মিয়ার পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। ব্যক্তিগত উদ্যোগে দিলেন আর্থিক সহায়তা।

জানা যায়, গত ২৬ জুলাই গভীর রাতে দুর্বৃত্তরা লুতু মিয়ার টং দোকানের তালা ভেঙে নগদ অর্থ ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এতে তার একমাত্র আয়ের উৎস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি চরম আর্থিক সংকটে পড়েন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ইউএনও মো. শহিদুল ইসলামের নজরে আসে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে লুতু মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাক্ষাৎ করলে ইউএনও মো. শহিদুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে তার হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি লুতু মিয়ার সার্বিক খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত লুতু মিয়া বলেন, “আমি কখনো ভাবিনি প্রশাসনের এত বড় একজন কর্মকর্তা আমার খোঁজ নেবেন। এই সহযোগিতা আমাকে নতুন করে বাঁচার সাহস এবং দোকানটি আবার দাঁড় করানোর আশা দিয়েছে। আমি তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি ।”

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

হোমনায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

21 September 2026

সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

হোমনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী দোকানদার লুতু মিয়ার পাশে ইউএনও

সর্বশেষ পরিমার্জন : ১২:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬