ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
হোমনায় জায়গা বিরোধের জেরে ১ জনকে পেট কেটে হত্যা, আটক-১

আইয়ুব আলী
- সর্বশেষ পরিমার্জন: ০৬:২৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ৪৯ বার পঠিত

কুমিল্লার হোমনায় ভিটি জায়গা দখল-বেদখল নিয়ে দ্বন্দ্বের জের ধরে রফিকুল ইসলাম প্রকাশ বেঙ্গা (৬৫) নামের একজনকে পেট কেটে ভুরি বের করে হত্যা করা হয়েছে । রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম বেঙ্গা ওই গ্রামের মৃত ছুনু মিয়ার ছেলে।এ ঘটনায় অভিযুক্ত অলেক মিয়া নামে একজনকে স্থানীয় জনগণ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সে একই বাড়ীর মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও নিহতের চাচাতো ভাই।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান।
নিহতের স্ত্রী রাশিদা বেগম জানান, রবিবার সকালে পঞ্চবটি ঔষধ আনতে গেলে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা হামলা করে “রাধা মন্দিরের সামনে” আমার স্বামীর পেট কেটে ভুরি বের করে মেরে ফেলে। খুনিরা বাড়িতে এসেও আবার আমাদেরকেও মারার জন্য দলবলে হামলা চালায়। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।” হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, আমরা যতটুকু দেখেছি জায়গা দখল-বেদখল নিয়েই তাদের দ্বন্দ্ব ছিলো। সে কারণেই এ হত্যাকান্ড হয়েছে বলে ধারণা করছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় মূল অভিযুক্ত অলেক মিয়াকে আটক করা হয়েছে এবং সে পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছেন । মামলা প্রক্রিয়াধীন ।
আরও পড়ুন:





















