
আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম ভূইয়া , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা,জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শেফালী বেগম, চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ সাব মিয়া ও আবু নাসের ওয়াহেদ সম্পদ প্রমুখ। এছাড়াও সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই সাম্প্রতিক মর্মান্তিক ট্রলারডুবিতে হোমনা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা নিহত হেলাল মিয়া, তার মেয়ে সামিয়া, ছেলে সজীব ও সামিনএবং হেলাল মিয়ার ফুপু রায়েশা বেগমের বেহেশত কামনায় মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. ইব্রাহিম।

নাগরিক ডেস্ক রিপোর্ট 











