ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

হোমনায় দেয়াল ধসে আহত  শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা দেন ইউএনও

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দেয়াল ধসে আহত রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির  তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তার জন্য প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ইউএনও আহত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিকুল ইসলাম,  প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউএনও মো. শহিদুল ইসলাম বলেন, “আহত শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। তারা দ্রুত সুস্থ হয়ে আবার বিদ্যালয়ে ফিরে আসুক—এটাই আমাদের প্রত্যাশা।”উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে আহত শিক্ষার্থীদের পরিবার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন। তারা বলেন, প্রশাসনের এমন সহযোগিতা তাদের কঠিন সময়ে সাহস ও মানসিক শক্তি জুগিয়েছে।
প্রকাশ,  গত ২০ জুলাই হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় একটি দেয়াল ধসে রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী আহত হয়। আহতরা হলো—নিলীমা, তানিশা ও  ইরসানা।  বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণে ডিলার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

হোমনায় দেয়াল ধসে আহত  শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা দেন ইউএনও

সর্বশেষ পরিমার্জন : ০৬:৫৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬