ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

হোমনায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উদযাপন

  • আইয়ুব আলী, হোমনা
  • সর্বশেষ পরিমার্জন : ০৬:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৩৪ বার পঠিত
আইয়ুব আলী, হোমনা:   কুমিল্লার হোমনায় জশনে জুলুসে পবিত্র  ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা  হয়েছে।
উপজেলা শাখার গাউছিয়া কমিটি ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত কর্তৃক আয়েজিত শনিবার র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ জশনে জুলুসে ঈদ-এ- মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়। সকাল ১০ টায় হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে ” মোস্তফা জানে রহমত পে লাখোঁ সালাম, ত্রিভুবনে প্রিয় মোহাম্দ এলোরে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, দয়াল নবীর আগমন শুভেচ্ছা স্বাগত, নুর নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম ইত্যাদি শ্লোগানে ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হোমনা কাদেরিয়া তৈয়্যেবিয়া তাহেরিয়া হাফেজিয়া মাদ্রাাসায় এসে শেষ হয়। পরে হোমনা কাদেরিয়া তৈয়্যেবিয়া তাহেরিয়া হাফেজিয়া মাদ্রাাসা ও এতিমখানা কমপ্লেক্স মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল ও হোমনা উপজেলা শাখার আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর সভাপতি মুফতি মোহাম্মদ আব্দুছ ছাত্তার ভূঁইয়া আল কাদেরীর সভাপতিত্বে এবং হোমনা উপজেলা শাখার ইসলামি ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা আব্দুছ ছালাম ও হোমনা উপজেলা শাখার আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর সেক্রেটারি মনিরুজ্জামান টিপুর সঞ্চালনায় জশনে জুলুসে ঈদ-এ- মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য্য তুলে ধরে বক্তব্য রাখেন রঘনাথপুর দারুস সুন্নাত নেছারিয়া ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান এবং ভাইস প্রিন্সিপাল ও হোমনা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ও খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল লতিফ, হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইয়া মুছা, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, কুমিল্লা উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের  সদস্য সচিব  অহিদুজ্জামান  মোল্লা, হোমনা উপজেলা শাখার ইসলামি ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, হোমনা উপজেলা শাখার যুব সেনার সভাপতি ইঞ্জিনিয়ার বাহাউদ্দিন প্রমুখ।
পরে মিলাদ ও দোয়ার মাধ্যমে জশনে জুলুসে ঈদ-এ- মিলাদুন্নবী (সা.) উদযাপন সমাপ্ত হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

লামা ট্রাফিক বিভাগের ইনচার্জ গোবিন্দ চন্দ্র দাস পেলেন শ্রেষ্ঠ টিআই সম্মাননা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

হোমনায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উদযাপন

সর্বশেষ পরিমার্জন : ০৬:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬