ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১০ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
হোমনায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৫৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৩৮ বার পঠিত

কুমিল্লার হোমনায় প্রাণিসম্পদ উন্নয়নকে এগিয়ে নিতে দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল আলম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি ও খামারী গোলাম মাওলা প্রমুখ।
প্রদর্শনীতে পোষা প্রাণি, পাখি ও গবাদিপশুর মোট ২৪টি স্টল অংশ নেয়। এর মধ্যে গরু, ছাগল, দোম্বা, হাঁস-মুরগি, বিভিন্ন প্রজাতির পাখি, কবুতর, কুকুর, বেড়াল ও পশু খাদ্যের স্টল ছিল উল্লেখযোগ্য।
মূল্যায়নের ভিত্তিতে পাঁচটি ক্যাটাগরিতে মোট ১৫ জন স্টল মালিককে পুরস্কৃত করা হয়। স্থানীয় খামার উন্নয়ন, আধুনিক পশুপালন ও প্রাণিসম্পদ বিষয়ে সচেতনতা তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মত প্রকাশ করেন।
আরও পড়ুন:
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি


















