ঢাকা, বাংলাদেশ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

হোমনায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনায় মাথাভাঙা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।হোমনা থানার আয়োজনে বুধবার (১৯ আগস্ট) উপজেলার মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হোমনা থানার উদ্যোগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কুমিল্লার পুলিশ সুপারের দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিনশত জন অংশ নেন। র‌্যালিটি মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছিনাইয়া বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়ার সভাপতিত্বে হোমনা সার্কেলের এএসপি আবদুল করিম, মাথাভাঙা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহবায়ক মেজবাহ উদ্দিন ডালিমসহ পুলিশ ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজে নানা ধরনের অপরাধ ও সামাজিক অবক্ষয়ের জন্ম দেয়। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

‘সীমান্তে শান্তির’ খোঁজে বেইজিংয়ে দোভাল

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

বন্ধ কলকাতার ঝুঁকিপূর্ণ হোটেল, অন‌্যগু‌লো‌তে নি‌চ্ছে তিনগুণ ভাড়া

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

হোমনায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ০৬:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬