ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ০৩ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
হোমনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি,
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৫০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ৪৭ বার পঠিত

কুমিল্লার হোমনায় পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিমের আওতায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২২ -২৩ সালে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার এসএসসি,এইচএসসি ও সমমানের পরীক্ষায় মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা, বিশেষ অতিথি ছিলেন জেলা ট্রেনিং কোঅর্ডিনেটর লায়লা খান, একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম । বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, অধ্যক্ষ মো. মজিবুর রহমান, সুপার মাওলানা আবদুস সাত্তার, প্রধান শিক্ষক আমেনা বেগম ও মো. লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আমিনুল ইসলাম।
পরে মেধা বৃত্তি প্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
আরও পড়ুন:


















