ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১০ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে উলিপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৫১ বার পঠিত

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও জাতীয় চেতনার সাথে উদ্যাপনের লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, “মহান বিজয় দিবস শুধু আনন্দের নয়, এটি স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন।” তারা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার পাশাপাশি তরুণ সমাজকে দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্ববোধে উজ্জীবিত করতে যথোপযুক্ত কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসন এ বছর বিজয় দিবস উদ্যাপনে যে কর্মসূচি হাতে নিয়েছে তার মধ্যে রয়েছে—
প্রভাতফেরি ও বর্ণাঢ্য শোভাযাত্রা
শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণ
আলোচনা সভা
চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃত্তি ও কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতা
মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনা
আলোকসজ্জা ও দিবসের তাৎপর্য নিয়ে বিশেষ প্রচারণা
সভায় অংশগ্রহণকারীরা কর্মসূচিগুলোকে আরও সুসমন্বিত, শান্তিপূর্ণ ও স্মরণীয় করার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে ওসি জিল্লুর রহমান আশ্বাস দেন।
পরিশেষে বিজয় দিবসের সকল কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যকর কমিটি গঠন করা হয় এবং দায়িত্ব বণ্টন করা হয়। ইউএনও নয়ন কুমার সাহা সকলের প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন, “মহান বিজয় দিবস জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রতীক। এই দিনটি আমরা শান্তিপূর্ণ পরিবেশে সম্মিলিতভাবে উদ্যাপন করবো।
আরও পড়ুন:
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি


















