ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬
কক্সবাজারে সেনা অভিযান

১৯ মামলার আসামী দু’সহোদর গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

শ.ম.গফুর,কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬৭ বার পঠিত
 শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ বহু মামলার পলাতক আসামি মামুন ও কায়ছার নামের দুই সহোদরকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।শুক্রবার  কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল পালপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামুন ও কায়ছারকে গ্রেফতারের লক্ষ্যে ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের খুরুশকুল আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের অংশ হিসেবে ভোরে পালপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই সহোদরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে মামুনের বিরুদ্ধে ১৮টি এবং কায়ছারের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি রামদা, ১টি চাপাতি, ১টি ১৮ ইঞ্চি লম্বা ছুরি এবং চার্জারসহ ৩টি ওয়াকি-টকি উদ্ধার করা হয়।প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত দুই আসামিকে কক্সবাজার সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কক্সবাজারে সেনা অভিযান

১৯ মামলার আসামী দু’সহোদর গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬