ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
খানখানাপুরে যুব সমাজের উদ্যোগে

৩০-বছরের জমি বিরোধের অবসানে রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন

রাজু আহমেদ, রাজবাড়ী:    রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উজান খানখানাপুর গ্রামে দীর্ঘ ৩০ বছর ধরে চলা জমিজমা সংক্রান্ত বিরোধের অবসান ঘটেছে। বিরোধ নিষ্পত্তির পর অবশেষে বহু প্রতীক্ষিত রাস্তার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেন মিয়া।
​শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উজান খানখানাপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘ তিন দশক ধরে একটি উপযুক্ত রাস্তার অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। সাম্প্রতিক কয়েকদিনের টানা বৃষ্টিতে এই ভোগান্তি আরও চরমে পৌঁছেছে। কাদা ও চলাচলের অযোগ্য রাস্তার কারণে স্থানীয়দের বাড়ি থেকে বের হয়ে মূল সড়ক বা বাজারে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এমনকি রাতে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে সময়মতো হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে দাঁড়াত।
​জানা গেছে, এই দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এগিয়ে আসেন উজান খানখানাপুর যুব সমাজ ও সদ্য গঠিত সামাজিক শান্তি-শৃঙ্খলা কমিটির সদস্যরা। তাদের সামাজিক মধ্যস্থতায় দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমি সংক্রান্ত সমস্যার সমাধান হয়। রাস্তার জমি ছেড়ে দেওয়ার বিষয়ে পারস্পরিক সমঝোতার পর স্থানীয় মোঃ ইন্তাজ শেখ স্বেচ্ছায় তাঁর নিজ জায়গা রাস্তার জন্য দান করেন।
​দীর্ঘ ৩০ বছরের সমস্যার সমাধান ও রাস্তা নির্মাণের খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। এই খুশিতে এলাকাবাসী একে অপরকে মিষ্টি খাইয়ে উদযাপন করেন।
​এ বিষয়ে খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেন বলেন, “এই এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরেই সংস্কার করা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। কিন্তু জমিজমা সংক্রান্ত ঝামেলা থাকার কারণে এতদিন কাজ শুরু করা সম্ভব হয়নি। এই রাস্তার কারণে এলাকার মানুষকে কতটা কষ্ট করতে হয়েছে তা আমরা দেখেছি। বিরোধ নিষ্পত্তি হওয়ায় এখন ইনশাআল্লাহ দ্রুত রাস্তাটি নির্মাণ করে দেওয়া হবে, যাতে সবাই নিরাপদে ও শান্তিতে যাতায়াত করতে পারেন।”

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

কুষ্টিয়ায় জোড়া লাগানো যমজ কন্যা শিশু, স্বাভাবিক জীবন এখন ঘোর অনিশ্চয়তার মুখে।

29 July 2026

জেলা প্রশাসকের ১৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

খানখানাপুরে যুব সমাজের উদ্যোগে

৩০-বছরের জমি বিরোধের অবসানে রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন : ০৪:৪২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬