ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

৪৮ ঘণ্টায় এসআরবি-১৩-এর ধারাবাহিক অভিযান: পিস্তল-গুলি উদ্ধার, হত্যা-ধর্ষণ-মাদক মামলার আসামিসহ প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার

রাসেল রানা বিশেষ প্রতিনিধিঃ

সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি প্রতারক চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও নগদ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোবিন্দগঞ্জ থানার বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামের মো. আইদুল হোসেনের ছেলে মো. সোহেল মন্ডল (২৭) এবং একই এলাকার মো. হাসেম আলীর ছেলে মো. হেলাল ইসলাম (২২)।

এসআরবি-১৩ জানায়, গত ২০ জুলাই নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মো. আমিনুল ইসলামের মোবাইল ফোনে কল করে জানানো হয়, তার ছোট ছেলে তামিম আল মাহী কয়েকজন বন্ধুসহ মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছেন। প্রতারকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার ছেলের কণ্ঠস্বর নকল করে আমিনুল ইসলামের সঙ্গে কথা বলে বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে ছেলেকে ছাড়িয়ে নিতে টাকা প্রয়োজন বলে জানানো হলে আমিনুল ইসলাম প্রতারকদের দেওয়া নির্দেশনা অনুযায়ী দুই দফায় নগদের মাধ্যমে মোট ৪০ হাজার টাকা প্রদান করেন। পরে ছেলের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তিনি বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন।

এ ঘটনায় আমিনুল ইসলাম বাদী হয়ে গত ২৫ সেপ্টেম্বর নাটোর সদর থানায় একটি প্রতারণা মামলা করেন। মামলাটির পরিপ্রেক্ষিতে প্রতারক চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম শুরু করে এসআরবি-১৩।

এরই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এসআরবি-১৩-এর সিপিসি-৩-এর একটি আভিযানিক দল গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ নিজ বাড়ি থেকে সোহেল মন্ডল ও হেলাল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা এ ধরনের প্রতারণার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৩।

এদিকে এসআরবি-১৩ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের অভিযানে গাইবান্ধায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ, রংপুরের তাজহাটে অটোরিকশা গ্যারেজ মালিক হত্যা মামলায় একজন, পীরগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামি, ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুইজন, কুড়িগ্রামে মাদক মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত একজন, দিনাজপুরের ঘোড়াঘাটে ধর্ষণ মামলায় প্রধান আসামি, ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজনকে গ্রেপ্তার এবং গঙ্গাচড়া থেকে একটি দেশীয় পিস্তল জব্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণে ডিলার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

৪৮ ঘণ্টায় এসআরবি-১৩-এর ধারাবাহিক অভিযান: পিস্তল-গুলি উদ্ধার, হত্যা-ধর্ষণ-মাদক মামলার আসামিসহ প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ১১:৩১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬