ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
নাঙ্গলকোটে অটোরিকশাসহ নিখোঁজ

৫-দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:   কুমিল্লার নাঙ্গলকোটে ব্যাটারি চালিত অটোরিকশাসহ নিখোঁজের পাঁচ দিন পর মোহাম্মদ মেহেদী হাসান (২০) নামে এক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ী উত্তরপাড়ার ইউসুফের পরিত্যক্ত বাড়ির বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশ। চালক মেহেদী উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের মৃত ইব্রাহিম খলিলের পুত্র।
‎সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিত্যক্ত বাড়ির বাগানের একটি পেয়ারা গাছের সাথে বাঁধা লাশটির মাথায় ও শরীর বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। এছাড়া মরদেহের মাথা ও মুখমন্ডল-সহ একটি হাত আগুন দিয়ে পুড়িয়ে দেয় হত্যাকারীরা।হত্যাকান্ডের শিকার মেহেদীর ব্যাটারি চালিত অটোরিকশাটি ছিনতাই করতেই এমন নারকীয় হত্যাকাণ্ড বলে ধারণা স্থানীয়দের। তবে পুলিশ বলছে পূর্ব শত্রুতার জেরে ঘটতে পারে এমন নির্মম হত্যাকাণ্ড।
‎স্বজনেরা জানান, পাঁচ দিন আগে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মেহেদীর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। বুধবার আটিয়াবাড়ীর ওই পরিত্যক্ত বাড়ির বাগানে লাশ পাওয়ার খবরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মেহেদীর মরদেহ শনাক্ত করে। স্বজনরা দ্রুত সময়ের মধ্যে মেহেদীর হত্যাকারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
‎‎নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহিনূর ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে,  ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। হত্যাকারীদের সনাক্তে ও মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলমান আছে।

Share this news as a Photo Card

15 October 2026

এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয়- পৌর কাউন্সিলর প্রার্থী মোঃ মাহমুদুল হাসান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

নাঙ্গলকোটে অটোরিকশাসহ নিখোঁজ

৫-দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

সর্বশেষ পরিমার্জন : ১১:৫৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬