ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

পাটকেলঘাটায় প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / ১১৫ বার পঠিত

ফিরোজ কবীর (তালা,সাতক্ষীরা) : বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন ২০২৪ সালের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় পাটকেলঘাটা  আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এটি ২ দিনে  অর্থাৎ ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে । প্রতিদিনে দুই বেলা ২টি করে মোট ৪টি পরীক্ষা নেয়া হবে ।

সারা বাংলাদেশে একযোগে শুরু হওয়া মেধা যাচাই পরীক্ষায় তালা উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ১শ’৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো-পাটকেলশ্বরী শিশু বিদ্যাপীঠ, আল-ফারুক আদর্শ একাডেমী, সোনামনি কিন্ডার গার্টেন , কুমিরা কিন্টার গার্টেন, খলিষখালী প্রি-ক্যাডেট স্কুল। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন, পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যলয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল্লাহ।

কেন্দ্র পরিচালক পাটকেলশ্বরী শিশু বিদ্যাপীঠ এর অধ্যক্ষ দীলিপ ভট্টাচার্য্য জানান, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে আনন্দে পরীক্ষা দিতে পারে সেই আলোকে আজকে কোন রকম সমস্যা ছাড়াই সু-শৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা আশাবাদী কোন রকম সমস্যা ছাড়াই সকল পরীক্ষা শেষ করতে পারব।

পাটকেলঘাটা আল-ফারুক আদর্শ একাডেমীর অধ্যক্ষ আব্দুল হালিম জানান, ছোট ছোট কোমলমোতি শিক্ষার্থীদের স্বার্থে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক বাছাই করে কক্ষ পরিদর্শক নিয়োজিত করেছি। সে অনুযায়ী আজকে সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে আমরা সকলের প্রচেষ্টায় এগিয়ে যাবো। এ সময় অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকগন সার্বিকভাবে সহযোগিতা করেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পাটকেলঘাটায় প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

সর্বশেষ পরিমার্জন: ০৭:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪