ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে ২৪ জুলাই শহীদ পরিবারের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করলেন- সাইদুর রহমান বাচ্চু 

মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ. প্রতিনিধি,
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / ৬৫ বার পঠিত

সিরাজগঞ্জের ১৫ জন শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এক আবেগঘন মুহূর্ত কাটালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।

রবিবার (১৩ জুলাই) দুপুরে শহরের গুডফুট রেস্টুরেন্টে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে এক ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এই আয়োজনে অংশ নিয়ে সাইদুর রহমান বাচ্চু প্রত্যেক শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, শোনেন তাদের সুখ-দুঃখের গল্প।

অনুষ্ঠানের এক পর্যায়ে শহীদ পরিবারের সদস্যরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। উপস্থিত অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, এমন শ্রদ্ধা ও সম্মান আমাদের পরিবারের জন্য অনেক বড় পাওয়া। আজকে মনে হলো, শহীদ সন্তান হিসেবে আমাদের কষ্ট কেউ অনুভব করছে, পাশে এসে দাঁড়াচ্ছে।

সাইদুর রহমান বাচ্চু বলেন, স্বাধীনতা, গণতন্ত্র আর মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে শহীদরা জীবন দিয়েছেন, তাদের পরিবারকে অবহেলার চোখে দেখা যায় না। আমি সব সময় এই পরিবারগুলোর পাশে থাকতে চাই।

এ সময় তিনি আরও জানান, ৫ আগস্ট দেশের রাজনীতি ও গণতন্ত্রের পট পরিবর্তনের সেই ঐতিহাসিক দিনটিতে সিরাজগঞ্জে ১৫ জন শহীদ হলেও এখন পর্যন্ত মাত্র ১৩ জনের গেজেট প্রকাশ হয়েছে। বাকি ২ জন শহীদের গেজেট প্রকাশ না হওয়া একটি গভীর বেদনার বিষয়। আমি এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সরকারের সংশ্লিষ্ট দফতরে আবেদন করব, যাতে দ্রুত ওই দুই শহীদকেও রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় আনা যায়।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য সোহানুর রহমান রঞ্জুর স্ত্রী সুমাইয়া খান রোজা বলেন, আমর স্বামী সহ আমাদের সকল শহীদ প‌রিবা‌রের বাবা-ভাইদের রক্ত বৃথা না যাক। তাঁদের আত্মত্যাগ যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়। বাচ্চু ভাইয়ের মতো একজন রাজনৈতিক নেতা পাশে থাকায় আমাদের অনেক সাহস ও ভরসা পেয়েছি।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সিরাজগঞ্জে ২৪ জুলাই শহীদ পরিবারের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করলেন- সাইদুর রহমান বাচ্চু 

সর্বশেষ পরিমার্জন: ১০:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫