ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬

আদিতমারীতে প্রতিপক্ষের হামলায় আহত ১ নিহত ৩

জিল্লুর রহমান, সদর (লালমনিরহাট) প্রতিনিধিঃ
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৩১:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ৪০ বার পঠিত
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা কৈমারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আছিয়া বেওয়া মৃত আফার উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় নিহত পরিবারের আরো ৪ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের ছেলে দলিল উদ্দিন বলেন, “আমাদের তিন বিঘা জমি আছে। এখানে রয়েছে বসতভিটা। চাচাতো ভাই আতিয়ার রহমান, মতিয়ার রহমান ও রেজাউল  অবৈধভাবে ৪০ শতক জমি মালিকানা দাবি করে আসছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হয়েছে, কিন্তু তারা মানেনি। আজ সকালে ট্রাক্টর দিয়ে জোর করে জমি চাষ করতে আসে আমার চাচাতো ভাই ও তাদের লোকজন। আমার বৃদ্ধা মা ও আমরা কয়েকজন বাধা দিলে তারা দলবল নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’ ‘আমার বৃদ্ধা মাকে মারধর করে গলাধাক্কা দিয়ে ফেলে দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান।”
তিনি আরো জানান, হামলায় তাদের পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে ভর্তি আছে।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখলে ছিলেন আছিয়া বেওয়া ও তার দুই ছেলের। গ্রামে একাধিকবার সালিশ হলেও প্রতিপক্ষ তা মানেনি। শনিবার সকালে তারা অতর্কিতভাবে জমি দখল করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি বলেন,  পুলিশ মতিয়ার রহমানের ছোট ভাই রেজাউল এর স্ত্রীকে আটক করেছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আদিতমারীতে প্রতিপক্ষের হামলায় আহত ১ নিহত ৩

সর্বশেষ পরিমার্জন: ০৯:৩১:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫