ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সংবাদ সম্মেলন 

রিয়ন ইসলাম রকি, গাইবান্ধা 
  • সর্বশেষ পরিমার্জন: ১০:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১৭ বার পঠিত
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া টানা ৬ দিন ব্যাপী শারদীয় দুর্গাপুজা উপলক্ষে র‌্যাব-১৩ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে গাইবান্ধা পৌর শহরের কেন্দ্রীয় কালিবাড়ী মন্দিরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এ বক্তব্য রাখেন র‌্যাব -১৩ এর কোম্পানি কমান্ডার মোঃ আনিচ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি পরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সুজন প্রসাদ সহ অনেকে। এর আগে র‌্যাবের কোম্পানি কমান্ডার মোঃ আনিচ উদ্দিন কেন্দ্রীয় মন্দির টি ঘুরে দেখেন। গোটা জেলা জুড়ে ৫৮৬ টি মন্ডবে পুজা অনুষ্ঠিত হবে।
র‌্যাবের কমান্ডার আনিচ উদ্দিন বলেন, প্রতিবছরের ন্যায় এবার ও দুর্গপুজা কে ঘিরে নিরাপত্তার দিক দিয়ে র‌্যাব কঠোর অবস্থানে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো সহ কোন প্রকার যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন্য সাদা পোশাক সহ দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে বা ঘটার আশংকা দেখা দিলে র‌্যাবের কন্ট্রোল রুমে জানানোর জন্য বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সংবাদ সম্মেলন 

সর্বশেষ পরিমার্জন: ১০:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫